সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে ১৫ লক্ষ টাকাসহ কলেজ শিক্ষক পলাতক

  • আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৭৮৫ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক কালিহাতী: কালিহাতীর এলেঙ্গা লুৎফর রহমান মতিন মহিলা কলেজের প্রভাষক রুস্তম আলী স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ১৫ লাখ টাকা নিয়ে দীর্ঘদিন যাবত আত্মগোপনে রয়েছেন। তিনি কালিহাতী উপজেলার ধলাটেংগর গ্রামের ফটিক আলীর ছেলে।

প্রাপ্ত তথ্য জানা যায়, রুস্তম আলী টাঙ্গাইল সদর উপজেলার বেতবাড়ী গ্রামের নয়ান আলীর ছেলে মহেজ আলীর নিকট থেকে চেকের বিপরীতে ১৪ লাখ ৭৫ হাজার টাকা ধার নেন। বিভিন্ন সময়ে টাকা ফেরত দেয়ার নামে তালবাহানা করেন।

একপর্যায়ে তিনি কলেজের চাকুরি ছেড়ে দু’ বছর আগে লাপাত্তা হয়ে যান। অনেক খোঁজখুঁজি করে তার কোন হদিস না পেয়ে মহেজ আলী ওই প্রভাষকের বিরুদ্ধে চেক ডিসঅনারের মামলা দায়ের করে। আসামীর অনুপস্থিতিতে মামলায় আদালত উপরে বর্ণিত টাকা মহেজ আলীকে ফেরত দেয়ার আদেশ দেন।

একটি সূত্র জানায়, প্রভাষক রুস্তম আলী ঢাকার ধামরাই এ আত্মগোপনে থেকে একটি স্কুলে শিক্ষকতা করেন। এ বিষয়ে মামলার বাদী মহেজ আলী জানান, আমার অর্জিত সমস্ত টাকা তাকে ধার দিয়ে নিঃস্ব হয়ে আজ মানবেতর জীবন-যাপন করছি। কেউ তার সঠিক সন্ধান দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কৃত করবেন বলেও তিনি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme