সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবীতে টাঙ্গাইলে মানববন্ধন

  • আপডেট : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৫৪৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে কোট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে আইনজীবী ফোরামের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মো: আব্দুল করিম।

আইনজীবী ফোরামের নেতাকর্মীরা দাবী জানিয়ে বলেন, ৪০১ (১) ধারামতে সরকার যেকোন সময় শর্তহীনভাবে নতুন প্রজ্ঞাপন জারী করে অথবা ফৌজদারী কার্যবিধির ধারা ৪০১ এর ৬ উপধারা মোতাবেক বিশেষ আদেশ দ্বারা বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে পারেন। এই ক্ষেত্রে আইনগত কোন বাধা নেই।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এডভোকেট মো: ওমরাও খান দিপু, এডভোকেট মোহাম্মদ সাইদুর রহমান স্বপন, টাঙ্গাইল বার সমিতির সাবেক সভাপতি শফিকুল ইসলাম রিপন, সাবেক সভাপতি আবু তালেব মিয়া, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শিবলী, এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, এডভোকেট মোবারক হোসেনসহ জাতীয়তাবাদী আইনজীব ফোরামের অনান্য নেতাকর্মীরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme