সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে বিল নার্সারী স্থাপনের উপকরণ বিতরণ

  • আপডেট : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৪৬২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলে বিল নার্সারী স্থাপনের উপকরণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার ২০ মে সকালে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এ উপকরণ বিতরণ দেওয়া হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা: খাদিজা খাতুন জানান, রাজস্ব খাতের আওতায় ২০২১-২২ অর্থবছরে বিল নার্সারী স্থাপন কার্যক্রমের আওতায় ঘাটাইল উপজেলার ৪টি ইউনিয়নের ৪টি বিল নার্সারীতে রুই জাতীয় মাছের রেণু, সাইনবোর্ড, চুন, খৈল, নার্সারী ফিড সুফলভোগী দলনেতার কাছে হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো: আব্দুর রাশেদ, ঘাটাইল উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা: খাদিজা খাতুন, সহকারী মৎস্য কর্মকর্তা মো: আনিছুর রহমান, ঘাটাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য এস কে শিহাব প্রমুখ।

সুবিধা ভোগীদের মধ্যে উপস্থিত থেকে উপকরণ সামগ্রী গ্রহন করেন, আনেহলা ইউনিয়নের মলাদহ বিলের সুফল ভোগীর দলনেতা শ্রী চেতন চন্দ্র দাস, দিগলকান্দি ইউনিয়নের দেউলা বিলের সুফল ভোগী দলনেতা মো: শুকুর, দিগড় ইউনিয়নের মাগুন্দা বিলের সুফল ভোগী দলনেতা মো: জামাল হোসেন এবং দেউলাবাড়ী ইউনিয়নের পানজানা বিলের সুফল ভোগী দলনেতা মো: কাশেম।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme