সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

  • আপডেট : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৬৫০ বার দেখা হয়েছে।

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে যাচাই বাছাই কমিটি।

বুধবার বেলা ১১টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করা হয়।

৬ ফেব্রুয়ারী অনুষ্ঠেয় বীর মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ এনে গেল বুধবার মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের নেতৃত্বে কতিপয় মুক্তিযোদ্ধারা। ওই মানববন্ধনে সাংবাদিকদের কাছে মিথ্যা ও বিভ্রান্তিমুলক বক্তব্য পেশ করার অভিযোগ এনে তার প্রতিবাদে এক সপ্তাহের মাথায় পাল্টা এ মানববন্ধন করলেন যাচাই বাছাই কমিটির সদস্যরা।

যাচাই বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ শামছুল আলম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন যাচাই বাছাই কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা এমদাদুল হক খান হুমায়ুন, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মতিয়ুর রহমান খান। অন্যান্যের মধ্যে বীরমুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, বীরমুক্তিযোদ্ধা মোয়জ্জেম হোসেন, বীরমুক্তিযোদ্ধা শাহজাদাসহ বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা অংশ নেন।

ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে এক সংবাদসম্মেলন করতে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে যান। সেখানে প্রতিবাদি মুক্তিযোদ্ধাদের বসার জায়গা সংকুলান না হওয়ায় দুপুর ১২টায় ঘাটাইল উপজেলা পরিষদের হল রুমে এক সংবাদ সম্মেলন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন যাচাই বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ শামছুল আলম মনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme