সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে ২০টি অবৈধ করাতকল উচ্ছেদ

  • আপডেট : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৪৬২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে সংরক্ষিত বন এলাকায় স্থাপিত ২০টি অবৈধ করাতকল উচ্ছেদ করেছে বনবিভাগ।

সোমবার (২২ নভেম্বর) ঘাটাইল উপজেলার আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব করাতকল উচ্ছেদ করা হয়।

ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, টাঙ্গাইল বন বিভাগের সহকারি বন সংরক্ষন কর্মকর্তা জামাল হোসেন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষ টিম সোমবার সরাদিন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় সাগরদিঘী, জোড়দিঘী, গারোবাজার, শহরগোপিনপুর, ছনখোলা, নলমা, বগা, দেওজানা বাজার সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২০টি করাতকল উচ্ছেদ করা হয়। ধলাপাড়া ও সাগরদিঘী রেঞ্জের সকল কর্মকর্তা বিশেষ টিমকে সহায়তা প্রদান করেন।

সহকারি বন সংরক্ষন কর্মকর্তা জামাল হোসেন তালুকদার বলেন, সংরক্ষিত বন এলাকায় অবৈধভাবে স্থাপিত করাতকল উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

স্থানীয়রা জানান, উপজেলার আনাচেকানাচে অসংখ্য লাইসেন্সবিহীন করাতকল গড়ে উঠেছিল। সংরক্ষিত বন এলাকায় প্রভাবশালীরা প্রায় দেড় শতাধিক অবৈধ করাতকল স্থাপন করে বনের গাছ নিধন করে আসছিল।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme