সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

চাকুরি একযোগে জাতীয়করণের দাবীতে টাঙ্গাইলে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মানববন্ধন

  • আপডেট : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৪৬১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: চাকুরি একযোগে জাতীয়করণের দাবীতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল কোর্ট চত্বরে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো: আতাউল গনির মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।

এসময় চাকুরি একযোগে জাতীয়করণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে অংশ নেওয়া টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শাহজাহান সিরাজ কলেজের কৃষি শিক্ষা বিভাগের প্রদর্শক মো: আয়ুব আলী খান অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এ কে এম আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আব্দুল বাসেত মিয়া, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মো: আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মো: আব্দুল কাদের, মাদ্রাসা জেনারেল অ্যাসোসিয়েশনের সভাপতি শফিউল আলম উৎপল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, অভিন্ন নীতির শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। অনার্স-মাস্টার্সসহ সকল ননএমপিওদের এমপিও প্রদান করতে হবে। ঈদুল আযহা’র পূর্বেই শতভাগ উৎসব ভাতা প্রদান করতে হবে। স্কেলের ৪০% বাড়ি ভাড়া প্রদান করতে হবে। আমাদের এ দাবী মেনে নেওয়া না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। অনতিবিলম্বে আমাদের দাবী মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme