সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ছিনতাইয়ের তিন লাখ টাকাসহ বউ ও শ্বশুর গ্রেফতার

  • আপডেট : সোমবার, ২২ জুন, ২০২০
  • ৮৪০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : কালিহাতীতে পোস্ট মাস্টারকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাইয়ের তিন লাখ টাকাসহ রাজিয়া সুলতানা (৩৭) ও তার শ্বশুর মোশারফ হোসেন (৬০) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২২ জুন) বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

রাজিয়া বল্লা গ্রামের শাহজাহান ওরফে শান্তির মেয়ে ও সিংগাইর গ্রামের প্রবাসী মাসুদ রানার স্ত্রী। শ্বশুর মোশারফ সিংগাইর গ্রামের বাসিন্দা ও প্রবাসী মাসুদ রানার বাবা। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক তিন লাখ টাকা উদ্ধার করা হয়।

তারা এ মামলার মূলহোতা কালিহাতী উপজেলা যুবলীগের ত্রাণবিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম সজীবের চাচাতো বোন ও বোনের শ্বশুর।

টাঙ্গাইল গোয়ান্দো পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত জানান, রোববার বিকেলে কালিহাতী উপজেলার সিংগাইর গ্রামের শ্বশুরবাড়ী থেকে ছিনতাইয়ের মূলহোতা মনিরুল ইসলাম সজীবের চাচাতো বোন রাজিয়া সুলতানা (৩৭) কে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানান, পোস্ট মাস্টারকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ১০ লাখ টাকা তার কাছে জমা রেখেছে সজীব। এর মধ্যে কিছু টাকা সজীব বিকাশে নিলেও প্রায় ৮ লাখ টাকা ছিল তার কাছে।

তবে এ ঘটনা প্রকাশ আর পুলিশী গ্রেফতার তৎপরতা শুরু হলে সজীবের আরো ৮ লাখ টাকা তার কাছে আছে এবং ওই টাকা কি করবে এর জন্য সহযোগিতা চান বাবা শাহজাহান ওরফে শান্তি ও শ্বশুর মোশারফ হোসেনের কাছে।

এরপরই টাকা গুলোর দায়িত্ব নেন গ্রেফতারকৃত সুলতানার বাবা আর শ্বশুর। পরে তার দেয়া তথ্যে সোমবার টাঙ্গাইল শহর থেকে তার শ্বশুর মোশারফ হোসেন (৭০)কে নগদ তিন লাখ টাকাসহ গ্রেফতার করা হয়। বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

উল্লেখ্য, গত ( ১৭ মে ) কালিহাতী পোস্ট অফিস থেকে ৫০ লাখ টাকা তুলে মোটরসাইকেল যোগে বল্লা পোস্ট অফিসে যাওয়ার পথে পোস্ট মাস্টারকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

গত ( ২১ মে ) টাঙ্গাইল শহর থেকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা ছাত্রলীগের সদস্য তানজীদুল ইসলাম জিসানকে গ্রেফতার করা হয়।

পরদিন আদালতে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হওয়া টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সদস্য জিসানের জবানবন্দিতে কালিহাতী উপজেলা যুবলীগের ত্রাণবিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম সজীবকে ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী বলে উল্লেখ করে আদালতে জবানবন্দি দেন বলে জানান পুলিশ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme