সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে কমিউনিস্ট পার্টি’র ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ১১১২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকালে শহীদ মিনার প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয় পরে শোভাযাত্রাটি শহরের গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিন করে পুনরায় শহীদ মিনারে এসে এক সংক্ষিপ্ত আলোচনা হয়।

আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আবদুর রাজ্জাক।

এসময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি অধ্যাপক নাজীর হোসেন, সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান মতি, সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, অধ্যাপক বিমান বিহারী দাস, রেজাউল করিম কহিনুর, খোরশেদুন নাহার ভূইয়া, মোস্তাক হোসেন, ইকবাল হোসেনসহ কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ১৯২৫ সালে ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি (সিপিআই) প্রতিষ্ঠিত হয়। ১৯৪৮ সালের ৬ মার্চ ভারতের অবিভক্ত পার্টি থেকে পৃথক হয়ে এ দেশে স্বতন্ত্র কমিউনিস্ট পার্টির যাত্রা শুরু হয়। ৭০ বছর ধরে দেশের জনগণের স্বার্থরক্ষার বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সিপিবির বড় ভূমিকা রয়েছে। সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ ও লুটপাটতন্ত্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ ১৯৭১-এর ভিশন বাস্তবায়নের লক্ষ্যে এখনো অবিচল রয়েছে দলটি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme