সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৩৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজট

  • আপডেট : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৪৪০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ঈদের বাকি আর মাত্র একদিন। নাড়ীর টানে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। সড়ক দুর্ঘটনা, টোল আদায় বন্ধ ও অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল একেবারেই থমকে গেছে। ফলে উত্তরবঙ্গগামী লেনে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে মির্জাপুরের পাকুল্লা পর্যন্ত ৩৫ কিলোমিটার এলাকা জোড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৮ জুন) ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে সদর উপজেলার রসুরপুর পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনে লাইন দীর্ঘ হতে থাকে। যানজটের কারণে ঘরমুখো মানুষ বিশেষ করে নারী ও শিশুদের বিপাকে পড়তে হচ্ছে। গন্তব্যে যেতে দুই থেকে তিন গুণেরও বেশি সময় লাগছে।

এলেঙ্গায় জ্যামে আটকে আছেন সাথী বেগম। তিনি বলেন, আশেকপুর থেকে এলেঙ্গা পর্যন্ত আসতে সময় লেগেছে এক ঘন্টারও বেশি। আমরা কখন বাড়ি ফিরবো বুঝতে পারছি না। এই রৌদে ও গরমে অনেক কষ্ট হচ্ছে আমাদের।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, সেতুর পশ্চিম পাশে ১৭ নম্বর পিলারের কাছে বাস-পিকআপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এতে এক ঘণ্টা ৪০ মিনিট টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এছাড়াও অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। যানজট নিরসনে কাজ করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme