সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ

  • আপডেট : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৫৩৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ধনবাড়ী: টাঙ্গাইলের ধনবাড়ীতে বোরো মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৭ হাজার ৪’শ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ করা হয়েছে।

সোমবার ৫ ডিসেম্বর দুপুরে উপজেলা কৃষি অফিসে আয়োজনে এ কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।

বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা। এসময় উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তা মো. আসলাম হোসাইন, উপজেলা আওয়মী লীগের সভাপতি মীর ফারুক আহমাদ, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিাযোদ্ধা শামছুল হুদা, সহকারী কমিশনার (ভূমি) ফারাহ ফাতিহা তাকমিলা, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমানসহ অন্যন্যা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান জানান, প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৭ হাজার ৪’শ জন কৃষকে বিনামূল্যে হাই ব্রিড জাতের ধান ২ কেজি, উফশী ৫ কেজি, পটাশ ও ডিএপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme