সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৪৭৪ বার দেখা হয়েছে।

হাফিজুর রহমান: টাঙ্গাইলের ধনবাড়ীতে শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীসহ অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর দুপুরে সরকারী ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন প্রাঙ্গণে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ অভিভাবকদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসলাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা। মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় ইউএনও শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দ্যেশে বলেন, ‘পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে পড়ালোখার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীর ভালো ফলাফলে শিক্ষক ও অভিভাকদের পরিশ্রম করতে হবে। পড়ালেখাসহ সার্বিক বিষয়ে তাদের খোঁজ রাখতে হবে। যখন শিক্ষার্থী ভালো ফলাফল করে শিক্ষকসহ অভিভাবকদের পরিশ্রম সফল হয়।’

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেব উন-নাহার লিনা বকল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল আলীম, অভিভাবক আশরাফুল আলম, আছমা জামান ও উম্মে ছালমা প্রমূখ বক্তব্য দেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। পরে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme