সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ী-মধুপুরে হানাদার মুক্ত দিবস পালিত

  • আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৫৭৯ বার দেখা হয়েছে।

হাফিজুর রহমান: টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীতে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে ১০ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে।

দিবসটি উদযাপনে শনিবার ১০ ডিসেম্বর সকালে মধুপুর মুক্তিযোদ্ধা সংসদ থেকে একটি র‌্যালী বের হয়ে ঢাকা-টাঙ্গাইল-মংমনসিংহ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে মধুপুর পৌরসভার সাবেক মেয়র মাসুদ পারভেজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে রাখেন, মধুপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও শিক্ষক নেত্রী রাবেয়া সুলতানাসহ অন্যান্যরা।

অপরদিকে, ধনবাড়ী উপজেলা পরিষদ থেকে সকালে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা সংসদে গিয়ে শেষ হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ, থানার ওসি এইচ এম জসিম উদ্দিন , ভাইস চেয়ারম্যান জেব-উন্নাহার ও মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইউছুব আলী প্রমূখ। এসময় সকল মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme