সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

বাসাইলে মিরপুরে লকডাউন ঘোষণা পরিবার

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ৮৯২ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক বাসাইল: রাজধানীর মিরপুরে লকডাউন ঘোষণা একটি বাড়ি থেকে পালিয়ে এসে আশ্রয় নেয়া বাসাইলের তিনটি পরিবারকে লকডাউন ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টায় উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের লুৎফর রহমান, ফজলুর রহমান ও আতোয়ার রহমানের তিনটি পরিবারকে লকডাউন ঘোষণা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফজলে এলাহী এ ঘোষণা করেন। ওই পরিবারে ১২জন সদস্য রয়েছে।

স্থানীয় সূত্রে জানাযায়, রাজধানীর মিরপুরে লকডাউন ঘোষণা একটি বাড়ি থেকে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি তার স্ত্রী ও এক সন্তানকে নিয়ে পালিয়ে এসে তার শ্বশুরবাড়ী উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের লুৎফর রহমানের বাড়িতে আশ্রয় নিয়েছেন।তিনি পাঁচদিন ধরে ওই বাড়িতে অবস্থান করছিলেন।

পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেয়ে প্রশাসনকে জানালে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফজলে এলাহী অভিযান চালিয়ে ওই বাড়ির তিনটি পরিবারকে লকডাউন ঘোষণা করেন। এসময় জাহাঙ্গীর আলমের শ্বশুর লুৎফর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme