সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মরণোত্তর একুশে পদক পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মুকুল

  • আপডেট : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৩৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বিশেষ অবদান রাখায় একুশে পদক পাচ্ছেন (মরণোত্তর) সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মুকুল।

বঙ্গবন্ধুর এই ঘনিষ্ঠ সহচর মুকুল বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা সদস্য, সংবিধান প্রণেতা কমিটির সদস্য, টাঙ্গাইল জেলা আ.লীগের সাবেক সভাপতি ও সম্পাদক, টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব বাবুল মিয়া স্বাক্ষরিত অনুষ্ঠান শাখার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জানা যায়, মির্জা তোফাজ্জল হোসেন মুকুল ছিলেন আওয়ামী লীগের একজন প্রাক্তন রাজনীতিবিদ, ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।

বিগত ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে তিনি পূর্ব পাকিস্তানের সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি প্রবাসী মুজিবনগর সরকারের সংগঠক ছিলেন। ১৯৭২ সালে সংবিধান প্রণেতা কমিটির সদস্য ছিলেন। ১৯৭৩ সালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে টাঙ্গাইল-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ১৯৭৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

তিনি বাংলাদেশ আওয়ামী লীগ ও টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির টাঙ্গাইল জেলা শাখার সাবেক সভাপতি ছিলেন। মির্জা তোফাজ্জল হোসেন মুকুল আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

মির্জা তোফাজ্জল হোসেন মুকুল (৮৭) ২০১৬ সালের ৫ এপ্রিল সোমবার রাত পৌনে ১০টায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মৃত্যুবরণ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme