সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মহাসড়কে ঝড়লো তিন প্রাণ

  • আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৭৫৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে ট্রাক উল্টে প্রাণ ঝড়লো তিন জনের। রোববার (২৮ জুন) রাত আড়াইটার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পোষ্টকামুরী চড়পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মগের্ প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, চট্রগ্রাম থেকে বগুড়াগামী (বগুড়া-ট-১১-২৩৩৯) ট্রাকটিতে ১৫/২০ টন ওজনের লোহার শীট রয়েছে। রাত দুইটার দিকে ট্রাকটি মহাসড়কের উক্ত স্থানে পৌছালে চালক নিয়ন্ত্রণ হারায়।

ট্রাকটির সামনের বা পাশের চাকা সড়ক বিভাজকের উপর উঠে যায়। এতে চাকা খুলে অন্যত্র ছিটকে পড়ে। ট্রাকের সামনের অংশসহ দুমড়ে মুচড়ে যায়।

এতে চালকের পেছনের আসনে (কেবিন) বসে থাকা যাত্রীদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান বলে পুলিশ ধারণা করছে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনার পর চালক পলাতক রয়েছেন। নিহত তিনজন ট্রাকের যাত্রী কিংবা শীটের মালিক হতে পারেন। মরদেহ উদ্ধার ও ট্রাক-সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। লাশ মগের্ রয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme