সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে অবৈধভাবে মাটি বিক্রির অপরাধে জরিমানা

  • আপডেট : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৬৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে নদীরপার কেটে অবৈধভাবে মাটি বিক্রির অপরাধে নজরুল ইসলাম নামে এক ব্যক্তির কাছ থেকে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

রবিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন বংশাই নদীর গোড়াই খামারপাড়া এলাকায় এ অভিযান চালায়।

উপজেলা ভূমি অফিস সূত্র জানান, গোড়াই খামারপাড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে বংশাই নদীরপার কেটে মাটি বিক্রি করছে। খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি)জুবায়ের হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত খামারপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাটি ভর্তি কয়েকটি ট্রাক আটক করা হয়। পরে অবৈধভাবে মাটি বিক্রির অপরাধে নজরুল ইসলামের নিকট থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমান আদালতের বিচারক জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme