সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখিপুরে জলাবদ্ধতায় দুর্ভোগে পৌরবাসী

  • আপডেট : শনিবার, ১ জুন, ২০১৯
  • ৮৫২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, সখিপুর: সখিপুর পৌরসভা ক শ্রেনীতে উন্নীত হলেও পৌর নাগরিকগন নূন্যতম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। গ্যাস নাই, পানি সাপ্লাই নাই, পয়ঃনিষ্কাশনের কোন ব্যবস্থা নাই, ড্রেনেজ ব্যবস্থা নাই, বৃষ্টির পানি নিস্কাশনের কোন ব্যবস্থা নাই, পৌর ভবন নাই।

নূন্যতম নাগরিক সুবিধা নাই। অথচ পৌরবাসী নিয়মিত কর প্রদান করে যাচ্ছেন। শনিবার ভোরে ব্যাপক বৃষ্টি, ঝড়ের কারনে সখিপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে জলাবদ্ধতায় রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং বাসা-বাড়িতে পানি প্রবেশ করে চরম দূর্ভোগের সৃষ্টি হয়েছে।

বিশেষ করে এতিমখানা রোড, সিকদার রোড, হাসপাতাল রোডে জলাবদ্ধতায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

এ ব্যাপারে সখিপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ বলেন, অপরিকল্পিতভাবে ইমারত নির্মানের কারনে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, পরিকল্পিতভাবে ইমারত নির্মান ও ড্রেনেজ ব্যবস্থা সম্পন্ন হলে এবং পৌর কাঁচা সড়কগুলো পাকা করা হলে অনেকাংশে জলাবদ্ধতা কমে যাবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme