সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে ছেঁড়া তারে জড়িয়ে শিশুর মৃত্যু

  • আপডেট : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৫৮৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ঘরের পেছনে খেলতে গিয়ে ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্মৃতি রানী (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) সকাল নয়টার দিকে উপজেলার কালিদাস গ্রামের নমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্মৃতি রানী ওই এলাকার রতন কুমার সরকারের মেয়ে। সে স্থানীয় একটি মন্দিরের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ব্যাপারে আজ দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে সখীপুর থানায় অপমৃত্যু মামলা করেন।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন জানান, সকালে ঘুম থেকে উঠে স্মৃতি রানী ঘরের পেছনে খেলতে যায়। মঙ্গলবার সকাল নয়টার দিকে খেলার এক পর্যায়ে স্মৃতি রানী রাতে ছিঁড়ে পড়ে থাকা তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) এ কে সাইদুল হক ভূইঁয়া বলেন, শিশুর হাতে বিদ্যুতে পোড়া দাগ রয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme