সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে দিনব্যাপী মা ও নবজাতক বাঁচানোর সাফ কথা বিষয়ক প্রশিক্ষণ

  • আপডেট : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৩৯৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে দিনব্যাপী মা ও নবজাতক বাঁচানোর সাফ কথা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

মা ও নবজাতকর স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি সাপোর্ট গ্রুপের ৩০ জন সদস্যকে এ প্রশিক্ষণ দেওয়া হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ন্যাশনাল নিউবর্ন হেলথ প্রোগ্রাম এন্ড আইএমসিআই এর উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ প্রশিক্ষণের আয়োজন করে।

এ সময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রুহুল আমিন মুকুল, ডা. মো. রেজাউন নবী, ডা. আব্দুর রহমান ও ডা.দিনা প্রমুখ।

প্রশিক্ষক ডা.মো.রেজাউন নবী বলেন, উপজেলার গজারিয়া ইউনিয়নের ৩০ জন প্রশিক্ষণার্থীকে মায়েদের গর্ভকালীন স্বাস্থ্যসেবা, মাতৃমৃত্যু, মাতৃমৃত্যুর প্রধান কারণ নবজাতকের মৃত্যু, নবজাতকের মৃত্যুর প্রধান প্রধান কারণ সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme