সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে পুলিশ কর্মকর্তাকে চড় মারায় প্রধান শিক্ষক গ্রেফতার

  • আপডেট : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, টাঙ্গাইলের সখীপুরে পুলিশের একজন উপ-পরিদর্শককে চড় মারায় প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর)বিকেলে উপজেলার বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয়ের গণ টিকা কেন্দ্রে পুলিশের ওই কর্মকর্তাকে চড় মারার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ওই প্রধান শিক্ষক সাদেকুল ইসলামকে গ্রেফতার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়,মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে গণ টিকা কার্যক্রম শুরু হয়। বিকেল সাড়ে তিনটার সময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম তার পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে টিকা দিতে কেন্দ্রে যান। তিনি নিয়ম না মেনে তাদের নিয়ে কেন্দ্রের ভিতরে যাওয়ার চেষ্টা করেন। তবে আগে টিকা নিতে আসা লোকজন এর প্রতিবাদ করে এবং পুলিশকে বিষয়টি জানায়। পরে কেন্দ্রের দায়িত্ব পালনকারী সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই)সানিউল আলম প্রধান শিক্ষক সাদেকুল ইসলামকে কেন্দ্রে ঢুকতে বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে এসআই সানিউল আলমকে চড় মারেন প্রধান শিক্ষক। সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই)সানিউল আলম জানান, শৃঙ্খলা না মেনে ওই প্রধান শিক্ষক জোড় করে কেন্দ্রে যাওয়ার চেষ্টা করায় আগে টিকা নিতে আসা উত্তেজিত লোকজন অভিযোগ করায় আমি তাকে কেন্দ্রে ঢুকতে বাঁধা দিই। এ কারণে তিনি আমাকে চড় দেন।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক ভূঁইয়া বলেন, পুলিশের গায়ে হাত তোলায় ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme