সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে ফাইল্যা পাগলার মেলা বন্ধের নির্দেশনা

  • আপডেট : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৬১১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : সখীপুরে ঐতিহ্যবাহী ফাইল্যা পাগলার (ফালচান শাহ) মেলা হচ্ছে না এবার। শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে মেলা হওয়ার কথা। থাকলেও করােনাভাইরাস প্রতিরােধে সরকারি বিধি নিষেধের কারণে মেলা বন্ধের এই নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী এ তথ্য নিশ্চিত করেন।

ইউএনও বলেন, সরকারি বিধিনিষেধ অনুযায়ী উন্মুক্ত স্থানে সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান ও সমাবেশ বন্ধ রাখতে হবে। এ জন্য স্থানীয় চেয়ারম্যানকে মেলাটি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী আসিফ বলেন, ‘নির্দেশনা পেয়েছি। মেলা উদ্যাপন কমিটির সঙ্গে মিটিং করে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।

মেলা উদ্যাপন কমিটির সভাপতি মাে. শাইফুল ইসলাম শামীম জানান, প্রশাসন না চাইলে মেলা বন্ধ করে‌ দেওয়া হবে। সরেজমিনে দেখা গেছে, প্রতিবছরের মতাে এবারও মাজারসংলগ্ন এলাকায় দোকানপাট বসেছে। মাঘ মাসের পূর্ণিমার রাতে সবচেয়ে বড় মেলা হলেও মাসব্যাপী থাকে মানুষের আনাগােনা।

মেলা উদযাপন কমিটি ও স্থানীয় বাসিন্দারা জানান, ফালুৰ্চান শাহর মাজারকে ঘিরে দীর্ঘদিন ধরে এই মেলা উদ্যাপন হয়ে আসছে। লােকমুখে মেলাটি ফাইল্যা পাগলের মেলা হিসেবেই বেশি পরিচিত। দূর-দূরান্তের হাজারাে মানুষ আসে এখানে। তবে এ মেলা বন্ধ ঘােষণা করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme