সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে বন এলাকা থেকে ২০টি অবৈধ করাতকল উচ্ছেদ

  • আপডেট : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৬১৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের সখিপুর বহেড়াতলী রেঞ্জের সংরক্ষিত বন এলাকায় স্থাপিত ১৯টি অবৈধ করাতকল উচ্ছেদ করেছে বনবিভাগ।

বুধবার (২৪ নভেম্বর) সারাদিন বহেড়াতলী রেঞ্জের আওতাধীন বিভিন্ন বিট এলাকায় অভিযান চালিয়ে ওইসব করাতকল উচ্ছেদ করা হয়।

বহেড়াতলী রেঞ্জ কর্মকর্তা এএইচএম এরশাদ জানান, টাঙ্গাইল বন বিভাগের সহকারি বন সংরক্ষক কর্মকর্তা জামাল হোসেন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষ টিম বুধবার দিনভর বহেড়াতলী রেঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।এ সময় বড়চওনা,ছাতিয়াবাজার,আলিশার বাজার, গড়বাড়ি, বাঘেরবাড়ি, হামিদপুর, মগানন্দপুর, জিনের বাজার, আকন্দপাড়া বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৯টি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়। বহেড়াতলী রেঞ্জের কচুয়া, ডিবিগজারিয়া (কৈয়ামধু), এমএমচালা (আন্দি), কাকড়াজান (মরিচা), সদর বিটের সকল কর্মকর্তা/কর্মচারী বিশেষ টিমকে সহায়তা প্রদান করেন।

স্থানীয়রা জানান, উপজেলার আনাচেকানাচে সংরক্ষিত বন এলাকায় অসংখ্য লাইসেন্সবিহীন করাতকল গড়ে উঠেছে। সংরক্ষিত বন এলাকায় প্রভাবশালীরা প্রায় দেড় শতাধিক অবৈধ করাতকল স্থাপন করে বনের গাছ নিধন করে আসছে। একদিকে উচ্ছেদ অভিযান চলাকালীন সময়ে অন্যদিকের অবৈধ করাতকল বন্ধ করে যন্ত্রাংশ সরিয়ে ফেলে সটকে পড়ে।

টাঙ্গাইল বন বিভাগের সহকারি বন সংরক্ষক কর্মকর্তা মো. জামাল হোসেন তালুকদার জানান, সংরক্ষিত বন এলাকায় অবৈধভাবে স্থাপিত করাতকল উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme