সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে বিধবার ধান কেটে দিল ছাত্রলীগ

  • আপডেট : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৮৫৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : সখীপুরে এক বিধবার জমির ধান কেটে দিয়েছেন উপজেলা ছাত্রলীগের সদস্যরা।

আজ উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা গ্রামের বিধবা রহিমা খাতুনের ৩০ শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন ছাত্রলীগের সদস্যরা।

সখীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এসময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল আল মামুন সহ অন্যান্য ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় এক সদস্য জানান, সকালে রোজা রেখে ১৫-২০ জনের একটি দল ৩০ শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিতে পেরে খুব ভালো লাগছে। এসময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানান, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের নির্দেশনায় প্রত্যন্ত অঞ্চলে অসহায় কৃষকদের জমির ধান বিনা খরচে ছাত্রলীগের সদস্যরা বাড়ি পৌঁছে দিবেন। পাশাপাশি আমাদের এ কার্যক্রম ধান কাটা শেষ হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

জমির মালিক বিধবা রহিমা খাতুন জানান, আর্থিক সংকটে জমির পাকা ধান কাটা নিয়ে সন্দিহান ছিলাম, ছাত্রলীগের ভাইদের এ উপকারের কথা কোন দিন ভুলবো না।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme