সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে ৫ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৫০৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে পাঁচ বি‌দ্রোহী প্রার্থী‌কে ব‌হিষ্কার ক‌রে‌ছে উপ‌জেলা আওয়ামী লীগ।

বৃহস্প‌তিবার দুপু‌রে ডাকবাং‌লো চত্ব‌রে উপ‌জেলা আওয়ামী লী‌গের কার্য‌নির্বাহী ক‌মি‌টির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আসন্ন ইউ‌পি নির্বাচ‌নে বি‌দ্রোহী প্রার্থী হওয়ায় তাঁ‌দের ব‌হিষ্কার করা হ‌য়ে‌ছে ব‌লে দ‌লের পক্ষ থে‌কে জানা‌নো হ‌য়ে‌ছে।

ব‌হিষ্কৃতরা হ‌লেন- কাকড়াজান ইউনিয়নের দুলাল হোসেন। বহেড়াতৈল ইউনিয়নের গোলাম ফেরদৌস। যাদবপুর ইউনিয়নের খন্দকার বজলুর রহমান বাবুল। বহুরিয়া ইউনিয়নের সরকার নূরে আলম মুক্তা ও নিরাঞ্জন বিশ্বাস।

বৃহস্প‌তিবার কার্য‌নির্বাহী ক‌মি‌টির সভা শে‌ষে উপ‌জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক শওকত শিকদার এ তথ্য জানান।

সাধারণ সম্পাদক শওকত শিকদার ব‌লেন, সখীপুরের ইউ‌পি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত না মে‌নে ক‌য়েক বি‌দ্রোহী প্রার্থী হ‌য়ে‌ছেন। তাই উপজেলা আওয়ামী লীগের আজকের সভার সিদ্ধান্ত মোতাবেক তাঁদের বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, বহিষ্কৃত ওই পাঁচজনের মধ্যে চারজন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়ন না পেয়ে তাঁরা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ২নং বহেড়াতৈল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাম ফেরদৌস এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চান নি। তবে তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme