সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুর আ’লীগ সম্পাদক করোনায় মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৯৮১ বার দেখা হয়েছে।

খায়রুল খন্দকার ভূঞাপুর : ছোট পর্দায় জনপ্রিয় অভিনেতা আরফান নিশো এর বাবা, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল হামিদ মিয়া ভোলা করোনায় আক্রান্ত হয়ে মারা যান। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়ন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। এসময় তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে ও আত্নীয় স্বজন’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাসুদ হক টুকু জানান, আব্দুল হামিদ মিঞা (ভোলা মিঞা) উপজেলার ভারই চর পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন, ভোলা মিয়া একাত্তরের কাদেরিয়া বাহিনীর অস্ত্রাগারের দায়িত্বপ্রাপ্ত, বীর মুক্তিযোদ্ধা,

ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নির্বাচিত জেলা পরিষদ সদস্য, সভাপতি ভারই দ্বিমুখি উচ্চ বিদ্যালয়, সভাপতি ভারই ঈদগাহ মাঠ, বিশিষ্ট ব্যাবসায়ী, পরিশ্রমী সংগঠক ছিলেন।

বৃহস্পতিবার আসরের নামাজের পর ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে পৌরসভার ছব্বিশাস্থ ভূঞাপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

‌আব্দুল হামিদ মিয়া ভোলা দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন।

সম্প্রতি অবস্থার অবনতি হলে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে রাখা হয়।বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল হামিদ মিয়া ভোলার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির,

উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবুসহ অনেকে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme