সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে দূর্ঘটনা প্রতিরোধে ব্রিজ ও স্প্রিড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন

  • আপডেট : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৬১৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে দীর্ঘদিনের পুরোনো ও জরাজীর্ণ বেড়বাড়ী কলাবাগান জুরারপাড় ঝুকিপূর্ণ ব্রিজ ভেঙে পূণ নির্মাণ ও স্প্রিড ব্রেকারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

রবিবার সকাল সাড়ে দশটা থেকে উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী কলাবাগান জুরারপাড় ব্রিজ সংলগ্ন ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বেড়বাড়ী কলাবাগান বাজার ব্যবসায়ী ও পাহাড়কঞ্চনপুর গ্রামবাসী এ মানববন্ধনের আয়োজন করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ারের সভাপতিত্বে অচিরেই ঝুকিপূর্ণ ব্রিজ পূণনির্মাণ ও ইয়ারফোর্স , কলাবাগান ও বেড়বাড়ী বাজারে সড়ক দুর্ঘটনা এড়াতে স্প্রিড ব্রেকার দেওয়ার দাবি জানিয়ে নবসৃষ্টি শিক্ষা পরিবারের পরিচালক, বিআরডিবি ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু, যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, ইউরেকা শিক্ষা পরিবারের পরিচালক খান মুহাম্মদ মনির, সৈয়দ আরিফুল ইসলাম পিরসাহেব, ব্যবসায়ী সহিদুল ইসলাম, খলিলুর রহমান, বছির মেম্বার, নূরুল ইসলাম মেম্বার. আলতাফ হোসেনসহ ৩ শতাধিক ব্যবসায়ী ও এলাকাবাসী অংশ নেন।

প্রসঙ্গত:উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী কলাবাগান জুরারপাড় ব্রিজটি জরাজীর্ণ ও মূল সড়কের চেয়ে ৪ফিট কম থাকায় চলতি বছরে প্রায় অর্ধ শতাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। প্রাণ হারিয়েছে ২০ জনের অধিক মোটরসাইকেল ও সিএনজি আরোহী। গত ৮ অক্টোবর ওই ব্রিজের উপর ফাহাদ নামের এক মোটরসাইকেল চালক ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme