সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে নির্বাচনী প্রচারণা কাজে বাঁধা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • আপডেট : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৪৮২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের সখীপুরে ১নং কাকড়াজান ইউনিয়নে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম বিদ্যুতের সমর্থক কর্তৃক স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেনে নির্বাচনী প্রচারণায় বাঁধা ও হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

রবিবার সকাল ১১টা থেকে উপজেলার কাককড়াজান ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে আলহাজ্ব আমীর আলীর সভাপতিত্বে জাতীয় পার্টি (জাপা) কেন্দ্রিয় নেতা কাজী আশরাফ সিদ্দিকী, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা দুলাল হোসেন, উপজেলা ড্রাগ এন্ড কেমিস্ট সমিতির সভাপতি ডা. দেলোয়ার হোসাইন, আওয়ামী লীগ নেতা কামরুল হাসান হেলাল, জাপা নেতা ফরমান আলী, যুবলীগ নেতা সুজন আহমেদসহ সহস্রাধিক এলাকাবাসী অংশ নেন।

প্রসঙ্গত: শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ১নং কাকড়াজান ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম বিদ্যুতের সমর্থকদরে হামলায় স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেনের সমর্থক ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে রাতেই তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme