সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

পরিচালক রিয়াজুল রিজু’র ‘মধ্যবিত্ত’ সিনেমার শুটিং চলছে

  • আপডেট : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৯২০ বার দেখা হয়েছে।

বিনোদন ডেস্ক : ‘মধ্যবিত্ত’ সিনেমার শুটিং হয়েছে। ঢাকা জেলার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের রাধানগরে চলছে এর চিত্রধারণ। এই সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করছেন পরিচালক রিয়াজুল রিজু। তার সঙ্গে নায়িকা চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা এলিনা শাম্মি।

‘মধ্যবিত্ত’ সিনেমার পরিচালক তানভীর হাসান। তিনি বলেন, “১ ডিসেম্বর থেকে ‘মধ্যবিত্ত’ সিনেমার শুটিং শুরু করেছি। সরকারি স্বাস্থ্য বিধি মেনে কাজ করছি।”

তিনি জানান, সিনেমাটি মৌলিক একটি গল্প নিয়ে তৈরি করা হচ্ছে, যা দেখে দর্শক বিনোদনের পাশাপাশি চমৎকার একটি বার্তাও পাবে। ছবিতে দেশপ্রেম এবং সমাজের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন তিনি।

ছবিতে কাজের অভিজ্ঞতা জানিয়ে রিজু বলেন, ‘চরিত্রটি উপভোগ করার মতো। এজন্য পরিচালক হয়েও অভিনয় করছি। এখন পর্যন্ত দারুণ অভিজ্ঞতা। আশা করছি দর্শক ছবিটি উপভোগ করবেন।’

রিজু-শাম্মি ছাড়াও অভিনয় করবেন সমু চৌধুরী, মাসুম আজিজ, বড়দা মিঠু, আমির সিরাজি, শবনম পারভীন ও ওমর মালিক।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme