সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে আদিবাসী সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড় দিন পালিত

  • আপডেট : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭৮ বার দেখা হয়েছে।

হাফিজুর রহমান, মধুপুর: ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হয়েছে টাঙ্গাইলের মধুপুরের বনাঞ্চল অধ্যুষিত আদিবাসী সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড় দিন।সোমবার ২৫ ডিসেম্বর সকালে ঈশ্বর যীশু খ্রীষ্টের জম্মদিন উপলক্ষে এ অঞ্চলের গারো আদিবাসী সম্প্রদায়ের খ্রীষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড় দিন নানা আয়োজনে পালিত হয়। তারা প্রভু যীশু কে তুষ্ট করার লক্ষে স্ব স্ব গির্জায় প্রার্থনা ও আরধনার মধ্যদিয়ে উৎসব মূখর পরিবেশে দিনটি পালন করেন। সকাল থেকে আড়াই ঘণ্টা চলে বাইবেল পাঠ, উপাসনা ও বিশেষ প্রার্থনা। এছাড়া সকালে জলছত্র কর্পোস খ্রীষ্টি চার্জ ও ধরাটি চার্জ অব বাংলাদেশ চার্জে এলাকার খ্রীষ্টান ধর্মাবলম্বীরা বিশেষ প্রার্থনায় যোগ দেন। সারাদিনই খ্রিষ্ট পাড়ায় ছিলো উৎসবের আমেজ। বড়দিন উৎসবে কথা হয় মধুপুরের জলছত্র কর্পোস খ্রীষ্টি চার্জে আসা রুবি নকরেক, তৃষ্ণা ¤্রং ও শ্যামল মানখিন সহ স্থানীরা বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও কোন রকম বিশৃংখলা ছাড়াই খুবই শান্তি পূর্ণভাবে ধর্মীয় উৎসব বড় দিন পালন করছে তারা। ধর্মীয় উৎসবকে ঘিরে স্থানীয় প্রশাসন আইন শৃংখলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme