সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে  বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী সফল করার লক্ষে পৌর বিএনপির আলোচনা সভা 

  • আপডেট : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪৩ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক, মধুপুর : নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আগামী ২৬ ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে বিএনপি।  কেন্দ্রঘোষিত এ কর্মসূচী পালন করার লক্ষে সোমবার  (২৫ডিসেম্বর)  সকালে পৌর বিএনপির আয়োজনে পৌর বিএনপির কার্যালয়ে এক সাংগঠনিক আলোচনা সভা করেন পৌর বিএনপির নেতৃবৃন্দ।  পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ খন্দকার মোতালিব হোসেন এর সন্চালনায় আলোচনা সভায়  সভাপতিত্ব করেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম সিদ্দিক।  এসময় আলোচনা সভায়  ভার্চুয়াল ভাবে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান জামিল শাহীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু। এসময়  নেতারা বলেন কেন্দ্র ঘোষিত আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর এই তিন দিন বিএনপি ও সমমনা দলগুলোর উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হবে।‘নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হবে বলে জানান নেতৃবৃন্দ। উক্ত সাংগঠনিক আলোচনা সভায় উপস্থিত  ছিলেন মধুপুর পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme