সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

অসুস্থ হনুমানটি এখন মধুপুরের উদ্যানে

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৫৯২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের ডুবাইল এলাকায় কুকুরের কামড়ে অসুস্থ বিরল প্রজাতির হনুমানটি প্রাথমিক চিকিৎসা শেষে মধুপুর জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) সকাল ১১ টায় বনবিভাগের গোপালপুর ও মধুপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৯ জুন) বিরল প্রজাতির হনুমানটি আশঙ্কাজনক অবস্থায় পড়ে ছিলো।

মঞ্জুরুল আলম জানান, খবর পেয়ে বুধবার (৯ জুন) বিকেলে ডুবাইল এলাকায় গিয়ে হনুমানটি উদ্ধার করা হয়। পরে প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়। রাত ৯ টায় বিভাগীয় বনকর্মকর্তার অনুমতিতে জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

ডুবাইল এলাকার মামুন মিয়া জানান, কয়েকদিন আগে হঠাৎ করেই তাদের বাড়িতে আসে হনুমানটি। খবর পেয়ে স্থানীয় লোকজন ভিড় করতে থাকে। কেউ কেউ কলা, পাউরুটিও খেতে দেয়। গত সোমবার (৭ জুন) হনুমানটি গাছ থেকে মাটিতে নেমে এলে একটি কুকুর তার পিঠে কামড়ে দেয়। এতে হনুমানটি অসুস্থ হয়ে পড়ে। ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিয়েছেন তারা। এরপর থেকে ৯৯৯ নম্বরে ফোন দিয়েও কোন সহায়তা পাননি এলাকাবাসী। বুধবার (৮ জুন) বৃষ্টিতে ভিজে হনুমানটি আরো অসুস্থ হয়ে গাছ থেকে মাটিতে পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন সেটিকে পলিথিন দিয়ে ঢেকে দেয়।

খবর পেয়ে বুধবার বিকেলে বন বিভাগের কর্মকর্তারা ওই প্রাণিটি উদ্ধার করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme