সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে রাস্তার দাবিতে মানববন্ধন

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৩৯২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনের উত্তর পাশ দিয়ে শতাধিক পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণ করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার ২০ অক্টোবর দুপুরে বঙ্গবন্ধু সেতু রেলস্টেশন এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ইউপি সদস্য বাবুল তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, জাহাঙ্গীর হোসেন, মাসুদ প্রমুখ। মানববন্ধনে পাঁচশতাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।

বক্তারা বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীর নির্মাণ করছেন। তারা যেভাবে প্রাচীর নির্মাণ করছেন এতে করে শত শত পরিবার গৃহবন্ধি হয়ে পড়বে। এছাড়া কবরস্থান ও মসজিদে যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে যাবে। তারা প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে বলেন- বল্লভবাড়ী কবরস্থান থেকে পাথাইলকান্দি বাজার পর্যন্ত জনগণের চলাচলের রাস্তা রেখে যেন রেললাইনের প্রাচীর নির্মাণ করা হয়। অন্যথায় তারা কঠোর আন্দোলনের হুমকি দেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme