সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • আপডেট : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ৭৯৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুরে হাইড্রোলিক ১০চাকা গাড়িতে অতিরিক্ত বালু বহন করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ২৮ উপর ধারা লঙ্গনে ৭৭ ধারায় দুটি গাড়িতে দশ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.পারভেজ মল্লিক।

এ সময় গোপালপুর থানার এসআই শাহাদাত হোসেন ও আখতারুজ্জামান সোহাগ উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.পারভেজ মল্লিক বলেন, এসব ভারী যানবাহন চলায় রাস্তার দু’পাশে ডুবে গেছে এবং বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে, অদক্ষ ড্রাইভার গাড়ি চালানোর কারণেই প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। এরইধারাবাহিকতায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ২৮ উপর ধারা লঙ্গনের ৭৭ ধারায় দুটি গাড়িতে জরিমানা করা হয়। সেই সাথে সাধারণ বালির ট্টাক যেন রাতে গোপালপুর শহরে চলাচল করে তার নির্দেশনা দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme