সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

জমজ দুই বোনের সাথে জমজ দুই ভাইয়ের বিয়ে

  • আপডেট : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ১৪৬২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে জমজ দুই বোনের সাথে জমজ দুই ভাইয়ের বিয়ে হয়েছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে কৌতুহলের সৃষ্টি হয়েছে। বিষয়টি সকলেই ইতিবাচক হিসেবে নিয়ে তাদের আগামী দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি কামনা করছে। মঙ্গলবার রাতে বিয়ের এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।

জানা গেছে, কঠোর লকডাউনের মধ্যেই গত ২২ জুলাই বৃহস্পতিবার ভুয়াপুর উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা নয়াপাড়া গ্রামে তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয়। উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা নয়াপাড়া গ্রামের বেল্লাল হোসেনের দুই মেয়ে ফাতেমা ও ফারজানা জমজ। একই উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী গ্রামের আব্দুর রশিদের জমজ দুই ছেলে আল আমিন ও আমিনুল জমজ। পরে বিয়ের সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এলাকায় জমজ দুই বোনের জমজ দুই ভাইয়ের সাথে বিয়ের খবর ছড়িয়ে পড়লে তাদের এক নজর দেখতে বিয়ে বাড়িতে ভীড় জমান স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, আমিন ও আমিনুল জমজ দুই ভাই মাস্টার্স পাশ করে ঢাকায় ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের প্যারাসুট তৈল কোম্পানীতে চাকরি করে। অন্যদিকে ফাতেমা ও ফারজানা দুইজনই মাস্টার্স শেষ করেছে। সম্প্রতি পারিবারিকভাবে দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে আলোচনা ও দেখাদেখির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এবং বিয়ের কথা পাকাপাকি হয়। পরে গত বৃহস্পতিবার এক লাখ টাকা করে কাবিন নামায় জমজ দুই বোনের সাথে জমজ দুই ভাইয়ের বিয়ে হয়। এসময় দুই পক্ষের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

জমজ দুই মেয়ের ফুফাতো বোন জামাই রবিউল ইসলাম বলেন, জমজ দুই বোনের জন্য জমজ দুই ছেলের সন্ধান পাওয়া যায় ঘটকের মাধ্যমে। মেয়েরাও মাস্টার্স শেষে করেছে। ছেলেরাও দুইজন মাস্টার্স শেষ করে একটি কোম্পানী চাকরি করছে। কাকতালীয়ভাবে মিলে গেছে দুটি জুটি। লকডাউনের কারণে সীমিত পরিসরে বিয়ের কাজ শেষ করা হয়েছে। এ ব্যাপারে অনুভুতি প্রকাশ করে জমজ দু’ভাইয়ের একজন আমিনুল জানায়, বিষয়টি তাদের কাছে অত্যন্ত আনন্দের। সকলে দোয়া ও ভালবাসায় আগামী দিনগুলো সুখে ও আনন্দে কাটাতে চায় নবদম্পতিরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme