সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রম শুরু

  • আপডেট : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৪৬২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : সারা দেশের ন্যায় টাঙ্গাইলে কোভিড-১৯ এর গনটিকা কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (৭ আগস্ট) সকাল নয়টায় জেলার ১১৫টি ইউনিয়নের মধ্যে ৯৮টি ইউনিয়ন ও ১১টি পৌরসভার মধ্যে ৩টি পৌর এলাকায় একযোগে এ টিকা কার্যক্রম চলছে।

সকাল থেকেই কেন্দ্রগুলোতে টিকা নিতে আগ্রহী বয়স্ক নারী-পুরুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। টিকা নিতে আগ্রহীরা মুখে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে টিকা নিচ্ছেন। হাতের কাছে টিকা পাওয়ায় অনেক খুশি গ্রামের সাধারণ মানুষ। তবে অনেকেই টিকা নিতে এসে টিকা দিতে না পেরে হতাশ। তারা এই টিকা কার্যক্রম আগামীতেও চালু রাখার দাবী জানান।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা আবুল ফজল মোঃ সাহাবুদ্দিন জানান, জেলার ১১৫টি ইউনিয়নের মধ্যে ৯৮টি ইউনিয়নে আজ টিকা দেয়া হচ্ছে বাকি ১৭টিতে আজ শিশুদের রুটিন টিকা দেয়ার কার্যক্রম থাকায় আগামীকাল সেখানে কভিড এর টিকা দেয়া হবে। প্রতিটি ইউনিয়নে আর ১১ টি পৌর সভার মধ্যে টাঙ্গাইল, মধুপুর ও গোপালপুর পৌরসভা এলাকায় কোভিড টিকা দেয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme