সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভুয়া চিকিৎসক আটক, তিন মাসের কারাদন্ড

  • আপডেট : বুধবার, ২২ জুন, ২০২২
  • ৩৯১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল পৌর শহরের দয়াল ক্লিনিক ও হসপিটাল থেকে এসআর লাভলু নামে এক ভুয়া চিকিৎসককে আটকের পর তিন মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধান এ রায় ঘোষণা করেন।
এর আগে দয়াল ক্লিনিক ও হাসপাতালে ভুয়া চিকিৎসক দিয়ে স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে র‌্যাবের একটি দল ওই ক্লিনিকে অভিযান চালায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা মো: গোলাম মাসুম বলেন, আটকের পর লাভলু আমাদের কাছে স্বীকার করেন তিনি চিকিৎসক না। তিনি টাঙ্গাইলের নাগরপুর যধুনাথ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছেন। এছাড়া তার আর কোনো শিক্ষাগত যোগ্যতা নেই। তিনি দীর্ঘদিন ধরে ওই ক্লিনিকে পাইলস ও নাক কান গলার চিকিৎসা করেতেন। তিনি আরো জানান, ভুয়া চিকিৎসক লাভলুকে তিন মাসের কারাদ- দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme