সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে আগুনে পুড়লো ঔষধের দোকান ও গুদাম

  • আপডেট : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৯৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে কে.এস পোল্ট্রি মেডিসিন কর্ণার ও গুদাম ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) ভোর রাতে ভূঞাপুর-তারাকান্দি সড়কের পৌর এলাকার ফকিরপাড়া খন্দকার জাহাঙ্গীর আলম হৃদয়ের ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। তিনি ভূঞাপুর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক।

জাহাঙ্গীর আলম বলেন- রাতে হঠাৎ পোড়ার গন্ধ পেয়ে জেগে দেখি ঔষধের গুদামে আগুন জ্বলছে। পরে দোকানেও তা মুহুর্তেই ছড়িয়ে পড়ে। এসময় গুদামে থাকা ঔষধ, মোটরসাইকেল, এসি, ফ্রিজ, ডিমের কেসসহ আগুনে পুড়ে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনায় ভ‚ঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুল কালাম জানান, ভোর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme