সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

ভূঞাপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে “মহিলা সমাবেশ” অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৮২৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ক বিশেষ প্রচার কার্যক্রম বাস্তবায়নের আওতায় টাঙ্গাইল জেলা তথ্য অফিসের উদ্যোগে ৯ নভেম্বর সকালে ভূঞাপুর উপজেলার ফলদা শরিফুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মহিলা সমাবেশের আয়োজন করা হয়।

মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান নার্গিস আক্তার।

বিশেষ অতিথি ছিলেন ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ জেওএম তৌফিক আজম, ভূঞাপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিক।

স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক তাহলিমা জান্নাত।

এছাড়া বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সূজন) ভূঞাপুর উপজেলা সভাপতি মির্জা মহিউদ্দিন আহমদ, ফলদা শরিফুননেছা বালিকা
উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফলদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার।

মহিলা সমাবেশে বক্তাগণ প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং, মুজিববর্ষ ও সরকারের উন্নয়ন কার্যক্রমের ওপর অর্জিত সাফল্য ও উন্নয়ন
পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ভিশন ২০৪১ এর লক্ষ্য ও অর্জনসমুহ, মাদক পাচার, মাদক, সন্ত্রাস, গুজব, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme