সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে বিশ্ব অহিংস দিবস পালিত

  • আপডেট : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৪১৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বিশ্ব অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

রবিবার দুপুরে পিস ফেসিলিটেটর গ্রুপ উপজেলা শাখার আয়োজনে এবং সুজন-সুশাসনের জন্য নাগরিকের সহযোগিতায় তারাকান্দি-ভূঞাপুর সড়কের ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এতে উপস্থিত ছিলেন, সুজন-সুশাসনের জন্য নাগরিকের উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহমেদ, সম্পাদক সন্তোষ কুমার দত্ত, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামানিক, সুজনের পৌর কমিটির সভাপতি আব্দুস সালাম, উপজেলা কমিটির সহ-সভাপতি মনিরুজ্জামান তরফদার বাবু, ফুলরেনু খেলাঘরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, পিএফজি সদস্য ফজলুল হক ভূঁইয়া, কবি ও লেখক মামুন তরফদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা মহাত্মা গান্ধীর অহিংস নীতিকে ধারণ করে অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে এগিয়ে নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকলকে হিংসা-বিদ্বেষ পরিহার করে দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান জানান। মানববন্ধনে শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme