সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে ইসলাম গ্রহণ যুবকের

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ১১২৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে স্বপন সরকার নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্র সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

গত ৮ জুন টাঙ্গাইল কোর্টে এফিডিভিটের মাধ্যমে স্বপন সরকার ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন। ধর্ম ত্যাগের পর স্বপন সরকার নাম পরিবর্তন করে আব্দুল্লাহ আল সিয়াম রেখেছেন।

স্বপন সরকার মির্জাপুর পৌর এলাকার ৪নম্বর ওয়ার্ড বাওয়ার কুমারজানী গ্রামের সাধন সরকারের ছেলে। তিনি করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র। লেখাপড়ার পাশাপাশি সে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় অবস্থিত স্কয়ার ফার্মাসিটিক্যাল কোম্পানীতে চাকুরি করেন।

আব্দুল্লাহ আল সিয়াম জানান, ছোট বেলা থেকেই ইসলাম ধর্মের রীতি-নীতি, ধর্মীয় বিধি-বিধান তার ভাল লাগত। গত ছয় মাস পূর্বে থেকে তিনি নিজে নিজে ইসলাম ধর্মের নিয়ম কানুন পালন করতে থাকেন।

১১ জুন দেওহাটা আল ইহসান বালিকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও জামিয়া আরাবিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি মাওলানা আশরাফুজ্জামানের হাতে হাত রেখে কালেমা তায়্যিবা “লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ” এবং কালেমা শাহাদৎ “আশহাদুআল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসুলুহু” পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ইসলাম গ্রহণের পর তিনি সকলের দোয়া কামনা করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme