সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সাবেক রাষ্ট্রদূত আনোয়ার উল আলম শহীদের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৬৮৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: একাত্তরের কাদেরিয়া বাহিনীর বেসামরিক প্রধান, সাবেক সচিব ও রাস্ট্রদূত এবং বুরো বাংলাদেশের সাবেক নির্বাহী পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল আলম শহীদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।

১০ ডিসেম্বের শনিবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার বরুহা বাজারস্থ বুরো বাংলাদেশ সিএইচআরডি সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই আনোয়ার উল আলম শহীদের স্মরণে ১ এক মিনিটের নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় বুরো বাংলাদেশের নির্বাহী পরিচালক জাকির হোসেনের সভাপতিত্বে অতিথি ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, বীর মুক্তিযোদ্ধা এনায়েত করিম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বুরো হেলথকেয়ার ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও আনোয়ার উল আলম শহীদের সহধর্মীনি ডা. সাঈদা খান।

সভায় বক্তব্য রাখেন, সাবেক সচিব ও রাস্ট্রদূত জুলফিকার রহমান, সাংবাদিক, লেখক ও সেক্টর কমান্ডার ফোরাম-৭১ এর মহাসচিব হারুণ হাবীব প্রুমখ। পরে অতিথিরা স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বুরো বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কবি ও সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme