ভূঞাপুরে নারী দিবস উদযাপন

  • আপডেট : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৫৬৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ভূঞাপুর : সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

সোমবার ৮ মার্চ সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান।

আলোচনার বিষয় ছিল ” মুক্তিযুদ্ধ, মুজিব শতবর্ষসহ করোনা পরিস্থিতিতে নারী নেতৃত্ব এবং নারীর বলিষ্ঠ অবদান”।

এতে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আলিফনুর মিনি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, থানা তদন্ত কর্মকতা এনামুল হকসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ, এলাকার স্থানীয় নারী নেত্রী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme