সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান করোনায় মারা গেলেন

  • আপডেট : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৬১৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হালিম করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

শুক্রবার (৩০ জুলাই) সকাল সোয়া ১০ টার সময় তিনি মারা যান। বিষয়টি তার ব্যক্তিগত সহকারি কামরুল হাসান নিশ্চিত করেছেন।

কামরুল হাসান জানান, গত ৩ জুলাই আব্দুল হালিম জ্বরে আক্রান্ত হন। ওই দিনই তিনি, তার স্ত্রী এবং তার বাসার দুই গৃহকর্মী করোনা পরীক্ষার জন্য ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। পরীক্ষায় তারা চারজন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন। বাসায় অবস্থান করেই তারা চিকিৎসা নিচ্ছিলেন। পরে আব্দুল হালিমের অবস্থার অবনতি হলে গত ১১ জুলাই তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার হৃদযন্ত্রসহ শারিরীক নানা জটিলতা দেখা দেয়। শুক্রবার সকাল সোয়া ১০ টায় তার মৃত্যু হয়। তবে তার স্ত্রী এবং দুই গৃহকর্মী করোনামুক্ত হয়েছেন।

মৃত্যুকালে আব্দুল হালিম স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন। আজ (শুক্রবার) বিকেলে ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম এবং সন্ধ্যায় তার গ্রামের বাড়ি গোবিন্দাসী ইউনিয়নের শাবলকুড়া গ্রামে দ্বিতীয় জানাযা শেষে সেখানেই তাকে দাফন করা হবে।

আব্দুল হালিম টাঙ্গাইল বার সমিতির সাবেক সভাপতি। ছাত্রলীগের মাধ্যমে তার রাজনীতিতে হাতে খড়ি। তিনি ভূঞাপুর ইব্রাহিম খাঁ ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন। জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল হালিম ২০১৪ সালে এবং ২০১৯ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme