ভূঞাপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৯৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : “আমরা কন্যা শিশু-প্রযুক্তিতে হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে একটি র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিফনূর মিনি, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল রনী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহীনুর ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কণিকা মল্লীক, জাতীয় মহিলা সংস্থা ভূঞাপুর শাখার চেয়ারম্যান বেগম নার্গিস আক্তার, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্আলম প্রামাণিক প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme