ভূঞাপুরে ৫ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৪৮৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

আজ শনিবার বিকেলে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম ফারুক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর একটি দল ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ ইমাম হোসেন (৪৮) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গাঁজা ব্যবসায়ী ওই এলাকার মৃত জাফর আলী শেখ এর ছেলে। গ্রেফতারকৃত আসামী জানায়, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবিদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রয় করে আসছিলো। পরে তার বিরুদ্ধে ভূঞাপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১৯(খ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme