সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে গাছ থেকে পড়ে মাদকসেবীর মৃত্যু

  • আপডেট : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর পাড়া এলাকায় সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে অজ্ঞাত এক মাদকসেবীর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে ওই এলাকার প্রবাসী রেজাউল করিম খানের বাসার ছাদে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম।

রেজাউল করিমের শ্যালক জাকির হোসেন বলেন, এই এলাকায় প্রতিনিয়ত মাদকসেবীদের মাধ্যমে ছোট খাটো চুরির ঘটনা ঘটছে। আজ সকাল ৫ টায় হঠাৎ বিকট শব্দ হয়। আমরা ধারণা করি কোন চোর হয়তো বাসার গ্রীল কাটছে। এ সময় বাসা থেকে বের হয়ে খুঁজতে থাকি। হঠাৎ পাশের বাসার তিন তলা থেকে হঠাৎ এক ব্যক্তি চিৎকার দিয়ে বলে আপনারদের বাসার ছাদে কে যেন মারা গেছে। পরে আমরা ছাদে গিয়ে লাশ দেখে পুলিশকে খবর দেই। চোরের আশেপাশে অনেক পাকা সুপারি পরে ছিল।

৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে গেলেও চোরকে চিনতে পারি নাই। আশেপাশের এলাকায়ও তাকে কখনও দেখি নাই। এছাড়াও চোরের লাশ দেখতে আসা কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেনি।

এ বিষয়ে টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই মাদকসেবী সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে মারা গেছে। লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme