সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল প্রেসক্লাব বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

  • আপডেট : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৬৭৮ বার দেখা হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক : গতবাবের চ্যাম্পিয়ন যমুনা দলের জয় দিয়েই টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের আয়োজনে বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টাঙ্গাইল প্রেসক্লাব বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাসাইল-সখিপুর আসনের সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সম্পাদক কাজী জাকেরুল মওলা, যুগ্ম সম্পাদক ইফতেখারুল অনুপম, ক্রীড়া সম্পাদক খন্দকার মাসুদুল আলম।

যমুনা, ধলেশ্বরী ও লৌহজং নামে ৩টি দল নিয়ে লীগ ভিত্তিক টুর্নামেন্টটি মোট চার দিনে একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী ২টি দল আগামী (২৩ জানুয়ারি) ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করবে। রোববার (১৭ জানুয়ারি) দুপুরে প্রথম ম্যাচে যমুনা দল ২০ রানে লৌহজং দলকে পরাজিত করে শুভ সূচনা করেছে। টস জয়ী যমুনা দলের অধিনায়ক কাজী জাকেরুল মাওলা প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহণ করেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে। দলের পক্ষে কাজী জাকেরুল মওলা সর্বোচ্চ ৩৯ রান করে। এছাড়া শামীম আল মামুন ৩০, অরন্য ইমতিয়াজ ২২ ও মোস্তাক ২১ রান করে। বোলিংয়ে বিজিত লৌহজং দলের হাবীব খান ২টি উইকেট দখল করে।

জবাবে লৌহজং দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করলে ২০ রানে পরাজিত হয়। দলের পক্ষে মহব্বত হোসেন সর্বোচ্চ ৪২ রান করে। এছাড়া হাবীব খান ৩০ ও সুমন কুমার রায় ১২ রান করে। বোলিংয়ে বিজয়ী দলের মোস্তাক হোসেন ২টি, শামীম আল মামুন ও অরন্য ইমতিয়াজ ১টি উইকেট দখল করে।

আম্পায়ার ছিলেন- এম কবির ও পারভেজ, স্কোরার- মোজাম্মেল হক।

আগামী মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার সময় ধলেশ্বরী দলের মুখোমুখি হবে যমুনা দল। আগামী বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ধলেশ্বরী দলের মুখোমুখি লৌহজং দল। আগামী শনিবার (২৩ জানুয়ারি) টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme