সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল প্রেসক্লাব বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে যমুনা দল ফাইনালে

  • আপডেট : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ৬০৪ বার দেখা হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক : টানা দ্বিতীয় ম্যাচে জয়লাভ করে বর্তমান চ্যাম্পিয়ন যমুনা দল ফাইনালে উঠলো। আগামী ২৩ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলবে ধলেশ্বরী কিংবা লৌহজং দলের সাথে।

১৯ জানুয়ারি মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের আয়োজনে স্থানীয় বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টাঙ্গাইল প্রেসক্লাব বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে যমুনা দল ৫ উইকেটে ধলেশ্বরী দলকে পরাজিত করে পর পর দুই ম্যাচে জয়লাভ করে পূর্ন পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে।

খেলার শুরুতে টস জয়ী ধলেশ্বরী দলের অধিনায়ক ইফতেখারুল অনুপম প্রথমে ব্যাটিং করার সিন্ধান্ত গ্রহন করে। ধলেশ্বরী ১৫.৩ ওভারে ১১৬ রানে অলআউট হয়। দলের পক্ষে মহিউদ্দিন সুমন সর্বোচ্চ ৩৭ রান করে। এছাড়া আবু সাঈদ ৩৬, ইফতেখারুল অনুপম ১৬, ফারুক ৯, ইসমাইল হোসেন সেলিম ২, তুহিন খান ২ রান করে। বোলিংয়ে বিজয়ী যমুনা দলের অরন্য ইমতিয়াজ ও অধিনায়ক কাজী জাকেরুল মাওলা যথাক্রমে ১৫ ও ৪৩ রানে ৩টি করে উইকেট দখল করে। জবাবে যমুনা দল ১৩.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৮ রান করে। দলের পক্ষে অরন্য ইমতিয়াজ সর্বোচ্চ ৩১ রান করে। এছাড়া শামীম আল মামুন ২৪, কাজী জাকেরুল মাওলা ১১,মুস্তাক ৫ ও আরিফুর রহমান টগর ৩ রান করে। বিজিত ধলেশ্বরী দলের ইসমাইল হোসেন সেলিম, আবু সাঈদ ও সাহাবুদ্দিন মানিক ১টি করে উইকেট দখল করে। আগামী ২১ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে ধলেশ্বরী ও লৌহজং দলের ক্রিকেট ম্যাচে ম্যাচে বিজয়ী দলটিই ফাইনালে খেলবে।

খেলায় আম্পায়ার ছিলেন সানি ও আদনান এবং স্কোরার মোজাম্মেল হক।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme