সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল মাভাবিপ্রবিতে বাংলা নববর্ষ পালিত

  • আপডেট : সোমবার, ১৫ এপ্রিল, ২০১৯
  • ৬৬৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মাভাবিপ্রবি : টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ পালন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে শোভাযাত্রা, মেলা, শিক্ষক ও কর্মকর্তা এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা, রম্য বিতর্ক, নৃত্য ও সঙ্গীত পরিবেশন ও নাটকের আয়োজন করা হয়।

এ উপলক্ষে সকাল১০ টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাাউদ্দিন-এর নেতৃত্বে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শুরু হয়।

শোভা যাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে একাডেমিক ভবন হয়ে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

শোভা যাত্রায় বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন ও নববর্ষ উদ্যাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. এ. এস. এম. সাইফুল্লাহ্, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন,

ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডিন ড. পিনাকী দে, রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, অফিস প্রধান এবং অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন।

এ ছাড়া নববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী হল গুলোতে বিশেষ খাবারের ব্যবস্থা এবং বিকেলে মুক্তমঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme