সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে সেতু’র বাস্তবায়নে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৫৩২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরে সেতু’র বাস্তবায়নে দিনব্যাপী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

৭ ডিসেম্বর বুধবার উপজেলার গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের হলরুমে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

‘ইসলামিয়া ইস্পাহানী চক্ষু হাসপাতাল’ জামালপুর এর বিশেষঞ্জ ডাক্তার, টেকনেশিয়ান এবং সেতু সংস্থার ‘সমৃদ্ধি প্রকল্পে’র স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য সেবিকাদের সমন্বয়ে এ ক্যাম্প পরিচালনা করা হয়। এতে স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার, ইউনিয়ন সচিব উপস্থিত থেকে সহযোগিতা করেন। ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন বয়সী ২০৭ জন রোগীকে চক্ষু রোগের চিকিৎসা দেয়া হয়।

উল্লেখ্য, বিনামূল্যে চোখের ছানি অপারেশন করার লক্ষ্যে প্রাথমিক ভাবে ৮০ জন রোগীকে বাছাই করা হয়। বাছাইকৃত রোগীদের মধ্যে ৬৪ জন অতিশয় দরিদ্র, অসহায় রোগীদের ‘ইসলামিয়া ইস্পাহানী চক্ষু হাসপাতাল’ জামালপুরে পিকেএসএফ এবং সেতু সংস্থার সহযোগিতায় চোখের ছানি অপারেশন করা হবে। ওই ইউনিয়নের সকল শ্রেণীর জনগণ এ ধরনের উদ্দ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme